মহিলা ভাইস চেয়ারম্যান

 

উপজেলা

জনপ্রতিনিধি

প্রোফাইল

মনোহরগঞ্জ উপজেলা জনাব আফরোজা কুসুম পদবী: মহিলা ভাইস চেয়ারম্যান, মনোহরগঞ্জ উপজেলা, কুমিল্লা।

মাতা: আনোয়ারা বেগম

পিতা: আ: বারিক মজুমদার

স্বামী: মোঃ গোলাম মাওলা

জন্মস্থান: গ্রাম: সাতেশ্বর, ইউনিয়ন: খিলা, উপজেলা: মনোহরগঞ্জ, কুমিল্লা

জন্ম তারিখ: ০৫-১১-১৯৭৯

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (১৯৯৯ সাল)

ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন ২০০৩ সালে।

উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন ২০০৯ সালের জানুযারি।

বর্তমান ঠিকানা: লাকসাম, পশ্চিমগাঁও, কুমিল্লা।

সামাজিক কার্যক্রম: ২০০৬ সালে মহিলা উন্নয়ন সমিতি গঠন করেন। যার সদস্য সংখ্যা ৪৫ জন। সকলেই নারী। এই সমিতির মাধ্যমে সঞ্চয়, আন্ত ঋণ কার্যক্রম, দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ করানো হয়।

বর্তমান পরিকল্পনা: তিনি ১১ টি ইউনিয়নে ১টি করে নারী সংগঠন সৃষ্টি করবেন যেখানে ইউনিয়নের বলিষ্ঠ নারীদের সদস্য হিসাবে নেয়া হবে। এই সংগঠন থেকে যে সকল কাজ করা হবে তা হলো-দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও ঋণ প্রদান। এই সংগঠন প্রতি ইউনিয়নে কমপক্ষে প্রতি মাসে একটি করে কর্মশালার আয়োজন করবে এবং আগামী দুই বছরের মধ্যে ইউনিয়ন থেকে বাল্যবিবাহ দূর করবে।
 
  এডভোকেট শাহনাজ পাভীন পদবী: মহিলা ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা, সাতক্ষীরা ।

স্বামী: এডভোকেট স, ম আনওয়ার-উস-সাদাত

পেশা: আইনব্যবসা।

নেশা: সমাজসেবা/মানবসেবা

জন্মতারিখ: ০১-০৯-১৯৭৫

রাজনৈতিক পরিচিতি: সাতক্ষীরা জেলা আওযামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা।
  শাহিদা আক্তার পদবী: ভাইস চেয়ারম্যান, কচুয়া, বাগেরহাট।

সামাজিক কর্মকান্ড:

ক্স ইন্সট্রাক্টর, মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ।
ক্স রাড়ী পাড়া মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী।
ক্স রুপসার নির্বাহী পরিচালক।
  মোছাঃ মারিয়া বিনতে খান (রিমা) পিতা: মৃত নুরুজ্জামান খান

মাতা: মৃত ফিরোজা বেগম

পদবী: মহিলা ভাইস চেয়ারম্যান, লালপুর উপজেলা, নাটোর।

স্থায়ী ঠিকানা: গ্রাম: শিবপুর (খানপাড়া), ডাকঘর: গোপালপু, থানা: লালপুর, জেলা: নাটোর।

বর্তমান ঠিকানা: বাসা # ১২, ব্লক # এ, সেকশন # ১১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬

জন্ম তারিখ: ০১-০৪-১৯৭৭

শিক্ষাগত যোগ্যতা: এইচ এস সি (ব্যবসা ব্যবস্থাপনা)

অভিজ্ঞতা:

(ক) ১৯৯০ সালে হাতের কাজ (সূচিকর্ম) জেলা চ্যম্পিয়ন।
(খ) ২০০০ সাল হইতে ২০০৪ সাল পর্যন্ত এলাকায় দুস্থ নারীদের হাতের কাজের প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থানের ব্যবস্থা করেন।
(গ) ২০০৮ সালে যুব মেলায় অংশগ্রহণ ও সফলতা অর্জন।
(ঘ) ২০০৮ সালের ১৭ ডিসেম্বর সফল নারী উদ্যোক্তা হিসাবে বেগম রোকেয়া পদক গ্রহণ।
(ঙ) ২০০৯ সালের ১৭ জানুয়ারি দি নর্থ বেঙ্গল এক্সপ্রেস আয়োজিত হোসেন শহীদ সোহরাওয়ার্দী পদক গ্রহণ।
(চ) ২০০৯ সালের ১০ ফেব্র“য়ারি বাংলাদেশ সীমান্ত কালচার একাডেমী আয়োজিত নারী উদ্যোক্তা হিসাবে পদক গ্রহণ।
  জনাব রায়হানা রহমান পিতা: লুৎফর রহমান

মাতা: মাহবুবা রহমান

স্বামী: মো: তারিক মালেক।

পদবী: মহিলা ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা, জামালপুর।

শিক্ষাগত যোগ্যতা: এম এস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

পেশা: প্রভাষক, শেখ ফজিলাতুননেছা মুজিব ফিশারীজ কলেজ, মেলান্দহ।
  মিসেস জেসমিন আরা বেগম

পিতা: জসির উদ্দিন মণ্ডল

মাতা: মোছা: রাবেয়া খাতুন

স্বামী: মোঃ আব্বাস আলী শাহ

পদবী: মহিলা ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা, দিনাজপুর।

শিক্ষাগত যোগ্যতা: এস এস সি।
  শামীমা বেগম পদবী: ভাইস চেয়ারম্যান, কালকিনি উপজেলা, মাদারীপুর।

স্বামী: মৃত মোঃ ইউনূস সরদার

পিতা: মোঃ এসকান্দার আলী খান

মাতা: মৃত আয়েশা

সন্তান: দুই ছেলে এক মেয়ে।

স্থায়ী ঠিকানা: গ্রাম: কালিনগর, ইউপি: আলীনগর, থানা: কালকিনি, জেলা: মাদারীপুর

বর্তমান ঠিকানা: মাদারীপুর দরগাহ শরীফ, কালিবাড়ি।

অভিজ্ঞতা: দি হাঙ্গার প্রজেক্ট আয়োজিত ‘উজ্জীবক প্রশিক্ষণ’ ও ‘নারী নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণে’ অংশগ্রহণ করেছি।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে কাজ করেছি।
তৃণমূলে একটি সংগঠন গড়ে তুলে ১৯৯৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করি।
  জনাব মেহেরুন নেছা পদবী: ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা, মুন্সিগঞ্জ

পিতা: মরহুম আলহাজ্ব সিরাজুল হক খাঁন

স্বামী: মো: রিয়াজুল ইসলাম বিরাজ

শিক্ষাগত যোগ্যতা: এইচ এস সি

সামাজিক কর্মকাণ্ড:

ক্স মুন্সিগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক মনোনীত জেলা বেসরকারী কারা পরিদর্শক কমিটির মহিলা সদস্য
ক্স মুন্সিগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহঃসাধারণ সম্পাদিকা
ক্স মুন্সিগঞ্জ জেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা
ক্স জেলা প্রমাসন কর্তৃক মনোনীত আশ্রয়ন কমিটির সদস্য
ক্স উদীচী শিল্পী গোষ্টির জেলা উপদেষ্টা কমিটির সদস্য
ক্স জেলা ডায়বেটিক সমিতির ডোনার সদস্য
ক্স জেলা কৃষি ঋণ সমিতির সদস্য
  ভগবতী গোলদার পদবী: মহিলা ভাইস চেয়ারম্যান, বটিয়াঘাটা, খুলনা।

শিক্ষাগত যোগ্যতা: বিএ পাস (১৯৯০ সালে)

কর্মজীবন:

ক্স ১৯৮৪-১৯৮৯ সাল পর্যন্ত সেচ্ছা সেবক হিসাবে পরিবার পরিকল্পনা সমিতিতে কাজ করি।
ক্স ১৯৮৭-১৯৯৫ সাল পর্যন্ত সিএস এস এনজিওতে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করি।
ক্স ১৯৮৪-১৯৮৯ তারিখ পর্যন্ত জলমা কচুবুনিয়া রেজিঃ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা পারিশ্রমিকে কাজ করি।
ক্স ১৯৯৫ সাল থেকে বটিয়াঘাটা থানা হেড কোয়াটার্স বালিকা বিদ্যালয়ে বিনা পারিশ্রমিকে কাজ করে আসছি।

রাজনৈতিক জীবন:

০১/০১/০৪-২০/০২/০৯ সাল পর্যন্ত বটিয়াঘাটা উপজেলার মহিলা আওয়ামীলীগের আহ্বায়িকা পদে নিয়োজিত ছিলাম।
 
  জয়শ্রী চৌধুরী শিখা স্বামী: অমিত চৌধুরী

পদবী: মহিলা ভাইস চেয়ারম্যান, শ্রীমঙ্গল উপজেলা, মৌলভীবাজার।

সামাজিক কর্মকাণ্ড:

সিলেট বেতারের নিয়মিত শিল্পী।

পরিবার পরিকল্পনায় আত্ম নিবেদিত মহিলা।

রামকৃষ্ণ মিশনের শারদা সংঘের সাস্কৃতিক সম্পাদিকা।
  জনাব দৌলত জাহান ছবি পদবী: ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা, নীলফামারী

পিতা: মৃত খলিলউল্লাহ
মাতা: মৃত ফাতেমা খানম

শিক্ষাগত যোগ্যতা: বি এ পাশ।

সামাজিক কর্মকাণ্ড:
মহিলা পরিষদ, জেলা কমিটির সাধারণ সম্পাদক

সাংস্কৃতিক কর্মকাণ্ড: প্রশিক্ষক জেলা শিল্পকলা একাডেমী ও প্রশিক্ষক জেলা শিশু একাডেমী।

অঙ্গীকার:
ক্স শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, চিকিৎসা এবং সার্বিক অবকাঠামো উন্নয়নে প্রাপ্ত তাবৎ সুযোগের সদ্বব্যবহার।
ক্স দুঃস্থ, নিরক্ষর, পশ্চাৎপদ নারী জনগোষ্টিকে তাদের যোগ্যতা ও মেধা অনুযাযী কর্মসংস্থানসহ এলাকার উন্নয়নে অবদান রাখার সুযোগ সৃষ্টি করে দেয়ার পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সুন্দর সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ।
ক্স এলাকার সামগ্রিক উন্নয়নে স্বল্প মেয়াদী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সুন্দর, সুচিন্তিতন পরিকল্পনা গ্রহণ। ছোট ও মাঝারি কুটিরশিল্প স্থাপন ও প্রসারে উদ্যোগকে উৎসাহিত করে এগিয়ে আসার পথে সহযোগিতা প্রদান।
ক্স সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের যথার্থ বিকাশ ও প্রসারকে একটি আন্দোলনে রুপদান।
  রুমা চক্রবর্তী পদবী: ভাইস চেয়ারম্যান, বিয়ানীবাজার, সিলেট।

পিতা: মৃত রবীন্দ্র রায় চৌধুরী

মাতা: মৃত সরোজু রায় চৌধুরী

স্বামী: রমেন্দ্র চক্রবর্তী

কর্মজীবন:
ক্স ১৯৯৭ সালে ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য হিসাবে মনোনীত হন এবং অতঃপর বিয়ানীবাজার পৌরসভায় মহিলা কমশিনার হিসাবে কাজ করেন।

সামাজিক কর্মকাণ্ড:

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতে বনগাঁ চব্বিশ পরগনায় অস্থায়ী বেস হাসপাতালের মুক্তিযোদ্ধাদের সেবা করার দায়িত্ব পালন করেন।

বিয়ানীবাজার উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির মহিলা সদস্য হিসাবে কাজ করেন।
  মোছাঃ ফারহানা আক্তার রিনি পদবী: মহিলা ভাইস চেয়ারম্যান, জীবননগর উপজেলা, চুয়াডাঙ্গা।

শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাশ।

রাজনৈতিক পরিচিতি: সভানেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, জীবননগর উপজেলা।

সামাজিক পরিচিতি:
ক্স সম্পাদক, জীবননগর মুক্ত গার্ল ইন স্কাউট দল
ক্স সহ-সভাপতি, লোকমোর্চা, জীবননগর উপজেলা
ক্স নির্বাহী সদস্য, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা
ক্স নির্বাহী সদস্য, জাতীয় মহিলা উন্নয়ন সংস্থা, চুয়াডাঙ্গা
ক্স নির্বাহী সদস্য, উপজেলা পুলিশিং কমিটি, জীবননগর
ক্স নির্বাহী সদস্য, উপজেলা কৃষি স্ট্যন্ডিং কমিটি, জীবননগর
ক্স নির্বাহী সদস্য, উপজেলা শিক্ষা উন্নয়ন স্ট্যান্ডিং কমিটি, জীবননগর
ক্স নির্বাহী সদস্য, উপজেলা বনায়ন কর্মসূচী প্রকল্প, জীবননগর
ক্স নির্বাহী সদস্য, আবাসন প্রকল্প, জীবননগর
ক্স নির্বাহী সদস্য, উপজেলা আইন শৃঙ্খলা কমিটি, জীবননগর
ক্স প্রধান উপদেষ্টা, ফেমাস কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউিট, জীবননগর, চুয়াডাঙ্গা।
  জনাব ফারজানা বিনতে ওহাব পদবীঃ মহিলা ভাইস চেয়ারম্যান, বাবুগঞ্জ, বরিশাল

পিতাঃ প্রয়াত আব্দুল ওহাব খান

মাতাঃ প্রয়াত নায়না বেগম

শিক্ষাগত যোগ্যতা: অনার্স (বাংলা)

অঙ্গীকার: আধুনিক কৃষি ব্যবস্থা, শিক্ষা ও সামাজিক উন্নয়ন এবং নারী সমাজের সার্বিক উন্নয়নের জন্য আন্তরিকভাবে কাজ করে যেতে আগ্রহী।
 
  জনাব মোছাঃ রিজিয়া খাতুন পদবী: মহিলা ভাইস চেয়ারম্যান, সোনাতলা উপজেলা, বগুড়া।

স্বামী: শাহ আমান উল্লাহ

পিতা: মৌলভী তছির উদ্দিন আহম্মেদ

মাতা: আমেনা বেগম

শিক্ষাগত যোগ্যতা: বি এ
 
  খোদেজা রহিম কলি পদবী: মহিলা ভাইস চেয়ারম্যান, গোয়াইনঘাট উপজেলা, সিলেট

স্বামী: চেয়ারম্যান ও সাংবাদিক এম এ রহিম।

শিক্ষাগত যোগ্যতা: বি এ অধ্যায়নরত

সামাজিক কর্মকাণ্ড

ক্স মুক্তধারা আত্মকর্মসংস্থান প্রকল্প নামে মহিলাদের সেলাই টেনিং সেন্টার গড়ে তুলে অনেক দুঃস্থ বেকার মহিলাদের ট্রেনিং প্রদান করেন।
ক্স গোয়াইনঘাট শিল্প সংস্কৃতি পরিষদসহ বিভিন্ন সেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত।
ক্স সফল নারী উদ্যোক্তা হিসাবে সিলেট সেন্ট্রাল রোটারী ক্লাবের পক্ষ থেকে ভোকেশনাল এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

মোবাইল: ০১৭১৭-০১৯২৭৩
  মোছা: বিউটি আক্তার পদবী: মহিলা ভাইস চেয়ারম্যান, শিবগঞ্জ উপজেলা, বগুরা।

জন্ম তারিখ: ২ অক্টোবর, ১৯৭২

পিতা: মৃত আলমগীর হোসেন

মাতা: মোছাঃ বিলকিছ বেগম

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি

সামাজিক কর্মকাণ্ড:

২০০১ সালে তুলি শিবগঞ্জ আত্মকর্ম সংস্থা নামে একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তুলি। এই সংস্থার মাধ্যমে গ্রামীন অশিক্ষিত ও অবহেলিত নারীদের সংগঠিত করে বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরী করা হয় এবং নির্যাতিতত নারীদের আইনি সহায়তা প্রদান করা হয়।
  মোসা: জমেলা বেগম পদবী: ভাইস চেয়ারম্যান, চারঘাট, রাজশাহী।

পিতা: হাজী মোঃ হারুন-অর-রশীদ

মাতাঃ মোছাঃ ফাতেমা বেগম

রাজনৈতিকি পরিচিতি: আওয়ামী লীগের উপজেলা মহিলা সম্পাদিকা ছিলেন।
 


 

Home  / Feedback  / Subscribe

For technical information contact: webmaster
This site is developed and maintained by The Hunger Project-Bangladesh