|
বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ ও ইউইনয়ন পরিষদকে
স্বশাসিত প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে ৯ দফা দাবিতে প্রতীক অনশন |
|
 |
|
আজ (০৩ মে, ২০০৬) কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ঐক্যজোট-এর উদ্যোগে ৯ দফা দাবি আদায়ের
লক্ষ্যে 'প্রতীক অনশন' কর্মসূচি পালিত হয়েছে
৷ সকাল
৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতীক অনশন কর্মসূচিতে
সারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত স্থানীয় সরকার প্রতিনিধিগণ
ছাড়াও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ঐক্যজোট-এর বিভিন্ন জেলার নেতৃবৃন্দ,
বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ
অংশগ্রহণ করেন
৷
প্রতীক অনশন কর্মসূচির বিভিন্ন পর্যায়ে যারা সংহতি
জ্ঞাপন করেন তাদের মধ্যে অন্যতম হলেন, সাবেক আইনমন্ত্রী আব্দুল
মতিন খসরু, সাবেক এমপি মো: মহিউদ্দিন, জাসদ নেতা আসম আব্দুর রব,
'সুজন-সুশাসনের জন্য নাগরিক'-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার,
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম সেলিম,
ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, কমিউনিস্ট পার্টি নেতা
রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ সংবাদ সংস্থার গাজিউল হাসান খান,
আওয়ামী লীগ নেতা আজিজুল সামাদ, জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের
নাছিমা আক্তার জলি, ডেমোক্রেসি ওয়াচের ওয়াজেদ ফিরোজ প্রমুখ ৷
অনশন কর্মসুচির বিভিন্ন পর্যায়ে সারাদেশ থেকে
আগত স্থানীয় সরকার প্রতিনিধিগণসহ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ
ঐক্যজোটের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন তাদের মধ্যে
উল্লেখযোগ্যরা হলেন, বাংলাদেশ ন্যাশনাল ইউনিয়ন পরিষদ ফোরামের
সাধারণ সম্পাদক চেয়ারম্যান মোস্তাকুর রহমান, চেয়ারম্যান জাকিব
আজাদ, স্বশাসিত ইউনিয়ন পরিষদ এডভোকেসি গ্রুপের সাবেক সভাপতি
চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, চেয়ারম্যান মোস্তফা কামাল,
চেয়ারম্যান আব্দুর রহিম, চেয়ারম্যান মাহবুবুর রহমান,
চেয়ারম্যান মৃণাল হক, চেয়ারম্যান থুয়াচিন মারমা, চেয়ারম্যান
আমির হোসেন আমির, চেয়ারম্যান আতিয়ার রহমান, চেয়ারম্যান আব্দুর
জব্বার তালুকদার, চেয়ারম্যান শফিউল ইসলাম প্রমুখ
৷ |
|
সংহতি প্রকাশ করতে গিয়ে সাবেক আইনমন্ত্রী বলেন,
আমি এখানে এসেছি প্রাণের টানে
৷ তিনি বলেন, এই দাবির সাথে বাংলাদেশের জনগণের
স্বার্থের সম্পর্ক রয়েছে
৷ তিনি বলেন, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে
আপনাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না
৷ আর আমি মনে করি আপনাদের বিজয় মানে বাংলাদেশের
কামার, কুমার, তাঁতী, জেলে তথা জনগণের বিজয়৷ তাই আপনাদের এ
আন্দোলন বাংলাদেশের জনগণের সার্বভৌমত্বের সাথে জড়িত, জনগণের
মর্যাদার সাথে সম্পর্কিত৷ এ দাবির বাস্তবায়নের মধ্য দিয়েই
জনগণের পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত হবে
৷
|
|
  |
|
জনাব মোজাহিদুল ইসলাম সেলিম এ দাবি বাস্তবায়নের
আন্দোলনে দেশের জনগণকে সাথে নিয়ে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত
করে বলেন, এ দাবি প্রকৃত গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার দাবি
৷ তাই এ দাবির বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের
শাসন কায়েম করতে হবে
৷
ড. বদিউল আলম মজুমদার বলেন, বহু দিনের
প্রচেষ্টা এবং লেগে থাকার ফলে আজ ইউনিয়ন পরিষদের এই ন্যায্য
দাবিগুলো একটি আন্দোলনে রূপ নিয়েছে এবং দানা বেঁধে উঠেছে
৷ আজকের এই কর্মসূচি তারই উজ্জ্বল প্রতিফলন
৷ তিনি বলেন স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে
বর্তমানে যা হচ্ছে তা সংবিধান ও কোর্টের নির্দেশের পরিপন্থী
৷ তিনি সারাদেশের সকল স্থানীয় সরকার
প্রতিনিধিদের সংগঠিত এবং 'সুজন-সুশাসনের জন্য নাগরিক'-এর
কর্মকাণ্ডের সাথে যুক্ত হবার আহ্বান রেখে বলেন, স্থানীয়
পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ইত্যাদি
সুজনের সংস্কার কর্মসূচির অন্যতম অগ্রাধিকার
৷ সাথে সাথে নির্বাচনী প্রক্রিয়া ও রাজনৈতিক
ব্যবস্থার সংস্কার করার লক্ষ্যেও সুজন কাজ করে চলেছে
৷ তিনি বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করা না
গেলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া যাবে না এবং
স্বাধীনতাও অর্থবহ হবে না
৷ তিনি আরো বলেন আমি স্বায়ত্ত্বশাসিত স্থানীয়
সরকারে বিশ্বাস করি৷ তাই আমি মনে করি ন্যায্য দাবিকে বা
স্বশাসনের অধিকার আদায়ের দাবিকে বেশি দিন দমিয়ে রাখা যায় না
৷ তিনি সবশেষে অচিরেই বিজয়ের আশাবাদ ব্যক্ত
করেন
৷ |
ঐক্যজোটের সভাপতি চেয়ারম্যান গোলাম সারোয়ার
বলেন, ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করে তোলার জন্য আমরা দীর্ঘদিন
ধরে আন্দোলন চালিয়ে আসছি
৷ বিগত কার্যক্রমের ধারাবাহিকতায় আজ আমরা এই
প্রতীক অনশন কর্মসূচির আয়োজন করেছি
৷ তিনি এ কর্মসূচিকে সফল করে তোলার জন্য সকলকে
আন্তরিক ধন্যবাদ জানান
৷
ঐক্যজোটের মহাসচিব চেয়ারম্যান মতিউর রহমান তপন বলেন, আমরা
দীর্ঘদিন হল উপলব্ধি করছি ইউনিয়ন পরিষদের সমস্যা ও সংকটগুলো
কোথায়
৷ আমরা নির্বাচিত হয়ে দেখেছি ইউনিয়ন পরিষদ
জনগণের প্রতিষ্ঠানের বদলে আমলা আর মন্ত্রীদের আজ্ঞাবহ
প্রতিষ্ঠানে পরিণত হয়েছে
৷ তাই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি
৷ রক্ত দেব, তবু আমরা ৯ দফা দাবির বাস্তবায়ন
চাই
৷ এছাড়া তিনি সকল চেয়ারম্যান-মেম্বারদের ৯ দফা
দাবির বাস্তবায়নে সোচ্চার ও সংগঠিত হবার আহ্বান জানান
৷ |
 
বিকেল ৫টায়
সুজনের আহ্বায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদ,
জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, সুজনের সম্পাদক ড.
বদিউল আলম মজুমদার ঐক্যজোটের নেতাদের পানি খাওয়ানোর মধ্য দিয়ে
অনশন কর্মসূচি ভঙ্গ হয়
৷
প্রতীক অনশন কর্মসূচির শেষ পর্যায়ে ঐক্যজোটের পক্ষ থেকে
পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী
২৫
মে মুক্তাঙ্গনে মহাসমাবেশের কথা ঘোষণা করা হয় ৷ নেতৃবৃন্দরা
মহাসমাবেশকে সফল করে তোলার জন্য তাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত
করেন ৷ |
|
উল্লেখ্য যে, স্বশাসিত ইউনিয়ন পরিষদ এডভোকেসি
গ্রুপ-বাংলাদেশ, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম ও বাংলাদেশ
ইউনিয়ন পরিষদ সদস্য সংস্থা (বাইসস)-এর সমন্বয়ে গঠিত 'বাংলাদেশ
ইউনিয়ন পরিষদ ঐক্যজোট' সংবিধানের আলোকে স্থানীয় সরকার ব্যবস্থা
তথা ইউনিয়ন পরিষদকে শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত
করার প্রত্যয়ে আন্দোলন করে যাচ্ছে ৷ |
|