৫ ই মার্চ,২০০৬

                             প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

আজ (০৫.০৪.২০০৬) বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ঐক্যজোট ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে জেলা প্রশাসক কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হল । স্বশাসিত ও কার্যকর ইউনিয়ন পরিষদ গড়ে তোলার লক্ষ্যে আন্দোলন পরিচালনা করে আসছে ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সংগঠন স্বশাসিত ইউনিয়ন পরিষদ এডভোকেসি গ্রুপ-বাংলাদেশ, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সদস্য সংস্থা (বাইসস) এবং এই সংগঠনগুলোর জোট বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ঐক্যজোট ।

চলমান আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে আজকের স্মারকলিপি প্রদান কর্মসূচি দেশের সকল জেলায় একযোগে পালিত হয় । কর্মসূচিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সংরক্ষিত আসনের নারী মেম্বারসহ ইউনিয়নবাসী জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন । গাইবান্ধা, নওগাঁ, রংপুর, কুড়িগ্রাম, নাটোর, টাঙ্গাইল, রাজবাড়ি, সিলেট, চট্টগ্রাম, যশোর, ঝালকাঠি, বরিশাল প্রভৃতি জেলায় বিপুল সংখ্যক সাধারণ মানুষ এ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশে করে মিছিল-সমাবেশে অংশ গ্রহণ করে ।

উল্লেখ্য যে, ঐক্যজোট ঘোষিত ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ৩ মে ঢাকায় প্রতীক অনশন ও ১৫ মে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে । দাবি আদায় না হলে মহাসমাবেশ থেকে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে । আজকের স্মারকলিপি প্রদান কর্মসূচি অত্যন্ত সাফল্যের সাথে পালন করার জন্য ইউনিয়ন পরিষদ ঐক্যজেটের চেয়ারম্যান গোলাম সারোয়ার, কো-চেয়ারম্যান আবুল হোসেন খান, মহাসচিব মতিউর রহমান তপন ও কো-মহাসচিব মুস্তাকুর রহমান মফুর জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।
 


Home  / Feedback  / Subscribe

For technical information contact: webmaster
This site is developed and maintained by The Hunger Project-Bangladesh