০৮ আগস্ট ২০০৫

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ঐক্যজোটের আত্মপ্রকাশ

আজ সকাল ১১ টা থেকে স্বশাসিত ইউনিয়ন পরিষদ এডভোকেসি গ্রুপ-বাংলাদেশের আয়োজনে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণের লক্ষ্যে গঠিত ৪ টি সংগঠনের একটি যৌথসভা অনুষ্ঠিত হয় ৷ স্বশাসিত ইউনিয়ন পরিষদ এডভোকেসি গ্রুপ-বাংলাদেশের সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশ চেয়ারম্যান সমিতি, স্বশাসিত ইউনিয়ন পরিষদ এডভোকেসি গ্রুপ-বাংলাদেশ, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম ও বাইসস (বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা) এর কেন্দ্রিয় পযার্য়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন

স্বশাসিত ইউনিয়ন পরিষদ এডভোকেসি গ্রুপ-বাংলাদেশের সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাইসসের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, বাংলাদেশ চেয়ারম্যান সমিতির প্রেসিডেন্ট মীর এনায়েত হোসেন মন্টু, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রিয় কমিটির সভাপতি গোলাম সারোয়ার এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মো: হারুনর রশীদ, মো: ফায়জুর রহমান প্রমুখ
৷ সভাটি পরিচালনা করেন, স্বশাসিত ইউনিয়ন পরিষদ এডভোকেসি গ্রুপ-বাংলাদেশের সাধারণ সম্পাদক মতিউর রহমান তপন

সভাপতির বক্তব্যে আবুল হোসেন খান সকলকে স্বাগত জানিয়ে এই যৌথসভার গুরুত্ব তুলে ধরে বলেন, আজকের এই বৈঠকের একটি ঐতিহাসিক
গুরুত্ব রয়েছে ৷ আমাদের এ চারটি সংগঠনের প্রত্যেকের সাথে প্রত্যেকেরই অনেক মিল রয়েছে ৷ আমরা কাজ করছি একই উদ্দেশ্যে ৷ প্রত্যেকেরই একটি মযার্দাপূর্ণ অবস্থান রয়েছে ৷ দীর্ঘদিন হলো আমরা ইউনিয়ন পরিষদকে স্বায়ত্তশাসিত করা, আমলাদের নিয়ন্ত্রণমুক্ত করা, বরাদ্দ বৃদ্ধিসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছি ৷ এখন উল্লেখিত বিষয়গুলো নিয়ে একটি সমন্বিত কর্মসূচি গ্রহণ করার সময় এসেছে ৷ তিনি প্রত্যেককেই একই মঞ্চে আসার আহ্বান জানান

বাইসসের সভাপতি গোলাম সারোয়ার মিলন বলেন, আমরা প্রত্যেকেই স্বশাসিত ইউনিয়ন পরিষদ চাই
৷ তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে এ আন্দোলনের গতি ত্বরান্বিত হবে এবং আমাদের অর্জনও নিশ্চিত হবে ৷ তাই তিনি নীতিগতভাবে এ চারটি সংগঠনকে একত্র হয়ে কাজ করার প্রস্তাব রাখেন৷ জনাব মিলন সবার দাবিগুলোকে একত্র করে একটি কমন ইসু্য তৈরি করার আহ্বান জানান

সভায় বাংলাদেশ চেয়ারম্যান সমিতির প্রেসিডেন্ট মীর এনায়েত হোসেন মন্টু বলেন, আমাদের ঐক্য গড়ে তুলতে বেশি সময় লাগবে না
৷ সবার ঐকমত্যের ভিত্তিতে দাবি-দাওয়াগুলো তৈরি করা প্রয়োজন

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রিয় কমিটির সভাপতি গোলাম সারোয়ার ঐক্যবদ্ধ হবার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, আমাদের একটি প্ল্যাটফর্মে আসা প্রয়োজন
৷ কোন সরকারই স্থানীয় সরকারকে গুরুত্ব দেয়নি, বরং অবমূল্যায়ন করেছে ৷ আমরা একত্রিত হলে সাধারণ জনগণও আমাদেরকে সমর্থন করবে

সভায় স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বিস্তারিত আলাপ-আলোচনা শেষে নিম্নবর্ণিত সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়

১. বাংলাদেশ চেয়ারম্যান সমিতি, স্বশাসিত ইউনিয়ন পরিষদ এডভোকেসি গ্রুপ-বাংলাদেশ, বাংলাদেশ
     ইউনিয়ন পরিষদ ফোরাম ও বাইসস (বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা) অভিন্ন কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে
২. "বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ঐক্যজোট" নামে একটি জোট গঠিত হয়

৩. আগামী ২৫ আগস্ট, ২০০৫ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কার্যালয়ে অনুষ্ঠেয় সভায় অভিন্ন
  কর্মসূচি প্রণীত হবে

সভায় জনপ্রতিনিধিদের নতুন করে বিদেশ ভ্রমণের বিধি-নিষেধ আরোপের ক্ষেত্রে ক্ষোভ প্রকাশ করা হয় এবং অবিলম্বে উক্ত পরিপত্র বাতিলের দাবি জানানো হয়

 


Home, Feedback

© 2005 Local-Democracy. All rights reserve