Strengthening local government in Bangladesh & mobilizing people to solve local problems

up
pp
baject
up
pp
baject
The secret of any online business is web hosting. Select the best hosting service reading offered by justhost.
Prev Next

স্ব-শাসিত ইউপি এডভোকেসি গ্রুপের আহ্বায়ক কমিটি গঠন

স্ব-শাসিত ইউপি এডভোকেসি গ্রুপের আহ্বায়ক কমিটি গঠন

গত ৩০ জুলাই ২০১১ ‘স্ব-শাসিত ইউনিয়ন পরিষদ এডভোকেসি গ্রুপ-বাংলাদেশে’র কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বিষয়ক সভা এডভোকেসি গ্রুপের সচিবালয় ৩/৭ আসাদ এভিনিউ, মোহাম্মদপুরে অনুষ্ঠিত হয়। সভায় এডভোকেসি গ্রুপের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

 

Read more

নওগাঁর পত্নীতলা উপজেলার ইউনিয়ন ও পৌরসভার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে কর্মশালা

নওগাঁর পত্নীতলা উপজেলার ইউনিয়ন ও পৌরসভার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে  কর্মশালা

পদ্ধতিগতভাবে ওয়ার্ড সভার আয়োজন ও কার্যকর করা তথা স্থানীউন্নয়ন পরিকল্পনা কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত২০ জুলাই ২০১১ নওগাঁর পত্নীতলা উপজেলা পরিষদের উদ্যোগে এবং আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে পত্নীতলা উপজেলার সকল ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার নব নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে পদ্ধতিগতভাবে ওয়ার্ড সভার আয়োজন ও কার্যকর করা তথা স্থানীয় উন্নয়ন পরিকল্পনা কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

Read more

আক্কেলপুর উপজেলা পরিষদের ২০১১-২০১২ অর্থ বছরের বাজেট ঘোষণা

আক্কেলপুর উপজেলা পরিষদের ২০১১-২০১২ অর্থ বছরের বাজেট ঘোষণা

 উপজেলা পরিষদ আইনের ধারা-৩৮ মোতাবেক প্রতি অর্থ বছরের শুরুতে সেই অর্থ বছরের সম্ভ্যাব্য আয় ও ব্যয়ের হিসাব সম্বলিত তথ্যাদি বাজেট আকারে পেশ করার নির্দেশনা রয়েছে। সে মোতাবেক রাজশাহী বিভাগের ভারত সীমান্ত ঘেঁষা জয়পুরহাট জেলার অন্তর্গত আক্কেলপুর উপজেলা পরিষদের ২০১১-২০১২ অর্থ বছরের বাজেট ঘোষণার প্রয়াস নেয়া হয়েছে।

 

Read more

তথ্যভিত্তিক ক্ষমতায়নে জনগণের মুখোমুখি অনুষ্ঠান

তথ্যভিত্তিক ক্ষমতায়নে জনগণের মুখোমুখি অনুষ্ঠান

ভোটারদের তথ্যভিত্তিক ক্ষমতায়নের পাশাপাশি উজ্জীবকদের পরিচালিত নির্বাচনকেন্দ্রীক কার্যক্রমসমূহের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম ছিলো প্রার্থীগণকে এক মঞ্চে এনে ‘জনগণের মুখোমুখি’ করা। সবগুলো সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনেই ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান করা হয়। সিটি কর্পোরেশন নির্বাচনের মুখোমুখি অনুষ্ঠান আয়োজনে প্রথম আলো, ডেইলি স্টার ও চ্যানেল আই সঙ্গে থাকলেও, ৯টি পৌরসভার মুখোমুখি অনুষ্ঠান উজ্জীবকদের একক উদ্যোগে হয়েছে।

 

Read more

প্রার্থীদের তুলনামূলক চিত্র তৈরী করে ভোটারদের মাঝে সরবরাহ করছেন উজ্জীবকগণ

প্রার্থীদের তুলনামূলক চিত্র তৈরী করে ভোটারদের মাঝে সরবরাহ করছেন উজ্জীবকগণ

সারাদেশে দি হাঙ্গার প্রজেক্টের উজ্জীবকগণ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীদের তথ্যসমূহ সংগ্রহ করে এবং প্রার্থী প্রদত্ত তথ্যের ভিত্তিতে তুলনামূলক চিত্র তৈরী করে সংশ্লিষ্ট এলাকার ভোটারদের মধ্যে বিতরণ করেন। ভোটারদেরকে, প্রার্থীদের সম্পর্কে জেনে-শুনে-বুঝে ভোটাধিকার প্রয়োগের একটি সুযোগ সৃষ্টি করছেন গণতন্ত্র সচেতন উজ্জীবকগণ।

 

Read more

ছাত্র-ছাত্রীদের তথ্য সমৃদ্ধ করতে ‘নির্বাচনী অলিম্পিয়াড’ আয়োজন

ছাত্র-ছাত্রীদের তথ্য সমৃদ্ধ করতে ‘নির্বাচনী অলিম্পিয়াড’ আয়োজন

নির্বাচন, নির্বাচন প্রক্রিয়া, বিগত নির্বাচনসমূহের তথ্য/ফলাফল, নির্বাচনী আইন ও বিধি-বিধান, নির্বাচন কমিশন, নির্বাচনী ব্যয়, নির্বাচনী আচরণবিধি ও সংস্কার, নাগরিক অধিকার ইত্যাদি বিষয় সম্পর্কে ভবিষ্যত প্রজন্ম তথা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সচেতন করার জন্য দি হাঙ্গার প্রজেক্টের গণতন্ত্র সচেতন উজ্জীবকগণ ২০০৬ সাল থেকে সারা দেশের জেলা, উপজেলা পর্যায়ে নির্বাচনী অলিম্পিয়াড আয়োজন করছে।

 

Read more

সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনে বিভিন্নমূখী প্রচারণা

সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনে বিভিন্নমূখী প্রচারণা

নির্বাচনে যাতে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীরা নির্বাচিত হতে পারে, সে লক্ষ্যকে সামনে রেখে গণতন্ত্র সচেতন উজ্জীবকগণ সারাদেশে পোস্টারিং, লিফলেট বিতরণ, নাগরিক সংলাপ ও মতবিনিময় সভা, ভোটারদের সচেতন করার জন্য উঠান বৈঠক, র‌্যালি, পথসভা, ভ্রাম্যমান সাংস্কৃতিক দলের উদ্যোগে বিভিন্ন স্থানে ঘুরে জাগরণমূলক সঙ্গীত পরিবেশন ইত্যাদি কার্যক্রম পরিচালনা করেন।

 

Read more

ভবিষ্যত প্রজন্মকে দায়িত্বশীল করতে ‘গণতন্ত্র অলিম্পিয়াড’ আয়োজন

ভবিষ্যত প্রজন্মকে দায়িত্বশীল করতে ‘গণতন্ত্র অলিম্পিয়াড’ আয়োজন

ভবিষ্যত প্রজন্ম তথা ছাত্র-ছাত্রীগণ যাতে সংগঠিতভাবে গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে এই উদ্দেশ্যকে সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্টের গণতন্ত্র সচেতন উজ্জীবকগণ জেলা, উপজেলা পর্যায়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘গণতন্ত্র অলিম্পিয়াড’-এর আয়োজন করেন। এই উদ্যোগের ফলে অংশগ্রহণকারীগণ গণতন্ত্র, সংবিধান, আইন-কানুন, নির্বাচন প্রক্রিয়া, নাগরিক অধিকার, নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য, আন্তর্জাতিক বিষয়াবলী ইত্যাদি সম্পর্কে সচেতন হবে। একইসাথে নাগরিক হিসেবে দেশ গঠনে তারা ভূমিকা রাখতে উদ্বুদ্ধ হবে।

 

Read more